বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

কাশিয়ানীতে সর্প দংশনে প্রাণ গেলো প্রেস ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২, ১১.৫৬ এএম
  • ৫৫০ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সর্প দংশনে  শাহাদাৎ শেখ (৩০) নামে এক প্রেস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী উপজেলা সদরের আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক।

নিহতের চাচাতো ভাই শেখ তারিকুল ইসলাম সুমন  সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে ঘরে  ঘুমিয়ে থাকা অবস্থায় শাহাদৎকে  বিষধর সাপে কামড় দেয়।রাতেই তাকে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । সেখানে সাপের কামড়ানো টিকা না থাকায় গোপালগঞ্জ  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদ্ৎকে  দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION