শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় এগোচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাধীনতা বিরোধী অপশক্তির দৌরাত্ম কমবে।- শেখ সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২.৪০ পিএম
  • ৫১১ Time View
186

কালের খবরঃ

গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও প্রবীন রাজনীতিবিধ শেখ ফজলুল করিম সেলিম। তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে পথসভা,জনসভা করছেন আর নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করছেন।প্রচারনা কালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধানের বাইরে গিয়ে কোন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে না।

তিনি সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আগামী ৭ তারিখের নির্বাচন  জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।  এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাধীনতা বিরোধী অপশক্তির দৌরাত্ম কমবে। পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনী ও অবশিষ্ট্য মানবতা বিরোধী যুদ্ধাপরধীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে। তাই তিনি গোপালগঞ্জবাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

পাইককান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু , সিকদার নূর মো: দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  কাজী লিয়াকত আলী লেকু, সধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, পাইককান্দি ইউনিয়নে চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন ও শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান মোহাম্মদ রানা মোল্লাসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে তিনি লতিফপুর ইউনিয়নের কাজির বাজারে নির্বাচনি পথসভায় অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION