মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান

কোটালীপাড়ায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭.১৬ পিএম
  • ৩৪৭ Time View
42

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) দুপুরে আলোচনা সভা ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এর আগে দলীয় নেতা-কর্মীরা মোঃ শহীদ উল্লা খন্দকারকে সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো সহযোগি সংগঠন আছে তার মধ্যে যুবলীগ অন্যতম। যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের একটি শক্তিশালী সহযোগি সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের এই দিনে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে ছিলেন। আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের সাথে কোন ভূঁইফোর সংগঠনের কখনোই মিল হবে না।

তিনি আরো বলেন, আমাদের কারো যদি কোন ত্রুটি বিচ্যুতি থাকে তাহা এখন ভুলে যেতে হবে। সময় খুব কম। দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে। তফসিল ঘোষনার পরেই আমাদের সকলের মিলেমিশে আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে। যাতে আওয়ামী লীগের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষতায় এসে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION