সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেলিমুজ্জামান কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা । কমিটি গঠনের ৬দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় রিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা

কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩, ১২.৪৬ পিএম
  • ৩১০ Time View

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার(০২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে থাকা অর্ধশতাধিক রোগী দ্রুত হাসপাতালের বাহিরে চলে আসে। তবে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ অধিকারী বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আমরা নিরাপদে সকল রোগীদের হাসপাতালের নীচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। কোন রোগীই আহত হয়নি।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে হাসপাতালের সামনের গেটগুলো বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের সময় বেশী লেগেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার সিড়ির পাশের রুমে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION