বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী

ভারতে চেন্নাই দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল ১০ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২.০৪ পিএম
  • ৫৬৪ Time View
123

বেনাপোল  প্রতিনিধিঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তির আওতায় দু দেশের সংশ্লিস্ট দফতরের হস্তক্ষেপ দীর্ঘ দুই বছর ভারতে চেন্নাই সাজাভোগ শেষে বেনাপোল পেট্টাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হয়ে যায় তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যাক্তিরা হলেন, আরিফ মোল্লা (২৭), কোরবান আলী (৩৫), পান্নু মোল্লা (৩৮), সোলাইমান (৩০), শরিফ (২৪), সাইফুল ইসলাম (২৪), ইয়াছিন শেখ (২৪), নজিবুল ইসলাম (২২), সুমন্ত মন্ডল (২৩) ও সোহেল হাওলাদার (২৬)। ফেরত আসাদের বাড়ি রাজবাড়ি, বগুড়া, নড়াইল, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক এন্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিক এন্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া পারভিন বলেন, ফেরত আসারা ভাল কাজের আশায় ভারতের চেন্নাই শহরে গিয়েছিল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তারা সে দেশের পুলিশের হাতে আটক হয়। পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের দুই বছরের সাজা দেন। সেখান থেকে ত্রিজি নামের একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। বৃহস্পতিবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। তাদের যশোর নিয়ে পরিবারের কাছে তুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION