শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

বিশিষ্ট অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪.২৭ পিএম
  • ৪৩৭ Time View
60

কালের খবরঃ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও কচিকাঁচার মেলার সাবেক সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে গোপালগঞ্জে।  শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ইব্রাহিম খালেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত এই ক্যাম্প  থেকে ২ শতাধিক শিশু, মহিলা সহ বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

(A social project for the helpless)  স্বেচ্ছাসেবী সংগঠন এ সোশ্যাল প্রজেক্ট ফর দা হেপলেস ও বিশিষ্ট সমাজ সেবক ডা. হাফিজুর রহমানের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদী। এ সময় গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী ইমরান আহমেদ, আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী ডা. সোলায়মান বাদল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ডায়াবেটিস পরীক্ষা ও  রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার  পর বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।এর আগে ৫০টি শিশুর মধ্যে পেস্ট, ব্রাশ ও সাবান বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION