শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় মাইক্রোবাস আরোহী আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১.৫৫ পিএম
  • ৪৩২ Time View
85

কাশিয়ানী প্রতিনিধিঃ

ভারত থেকে কীত্তন গান করতে এসে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় চার ভারতীয় নাগরিক আহত হয়েছে। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী।তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাবার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে তাদের মাইক্রোবাসটি ট্রেন দূর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)রাত সাড়ে ৯টার দিকে দিকে মাইক্রোবাসে যাবার পথে ভাটিয়াপাড়া ফলাইওভার নিচ দিয়ে রেল লাই ক্রস করার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ি। তারা কীত্তন গান দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর পার হয়ে   মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীত্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দূর্ঘটনায় পড়ে।

আহতরা হ‌লেন, ভার‌তের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রা‌মের বিকাশ বা‌গের স্ত্রী নমিতা বাগ (৩৫), চ‌ব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জ‌লেশ্বর কোলনী গ্রা‌মের ঈশ্বর দাসের ছে‌লে নিতাই দাস (৪৫), তরাপদ সরকা‌রের ছে‌লে অনি‌মেশ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার ব‌শিরহাট থানার কানাপাতা গ্রা‌মের হারুন রা‌য়ের ছে‌লে তুষার রায় (৪০)।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মে‌হেদী হাসান জা‌নি‌য়ে‌ছেন, আহতরা ফ‌রিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পা‌লের বাড়ী‌তে গান করতে যাবার প‌থে এ দুর্ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মিরা আহতদের উদ্ধার ক‌রে কা‌শিয়ানী হাসপাতা‌লে নি‌য়ে আসে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION