শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২.২৮ পিএম
  • ৩৭ Time View
46

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।আজ শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের বিসিক শিল্প নগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়ে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট জব্দ করে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

এসআই আলমগীর হোসেন জানান, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। তাদের সিগারেটের মূল্য ঢাকার উত্তরা অফিসে পাঠাতে বলা হয়। তবে সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিরা পালিয়ে যান।তিনি আরও জানান, এ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION