গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্সে (থিসিস)ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে।আজ বুধবার(৮ জুলাই)দুপুর ১২টায় টেনিস কোর্ট প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত ৬৩ শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।#
Design & Developed By: JM IT SOLUTION