রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ! গোপালগঞ্জ-০১ আসনে গণঅধিকার প্রার্থী ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন। বসানো হয়েছে চেক পোষ্ট কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার মানুষদের সাহস যোগাতে আমি নির্বাচনে এসেছি। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.২৯ পিএম
  • ৪৫ Time View

কালের খবরঃ
গোপালগঞ্জে ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। মাত্র ১২টি ভোট কেন্দ্রকে সাধারন কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহবান জেলা রিটার্ণিং কর্মকর্তার।
সাধারন কেন্দ্র হলো, টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান বলেছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করা হয়েছে। ওই সব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তিনি আরো বলেন, ভোটারটা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহন করা হবে। তাই সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION