শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কোটালীপাড়ায় চার্চের দেয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৬৩ জনের মধ্যে ১৫৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১১.৫২ এএম
  • ৩৩২ Time View
39

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চার্চে দেয়া প্রাক বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে সোমবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৪৮জন। বর্হিবিভাগে চিকিৎসা নেয় ১৫ জন। মোট ১৬৩ জন অসুস্থ হলেও এখন হাসপাতালে ভর্তি আছে ৯জন শিশু- কিশোর। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফারুক আল শাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় দুইশ’ শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশের প্রাক-বড়দিনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তাদের হাতে রান্নাকরা খাবার দেয়া হয়। সেই খেয়ে এ ঘটনা ঘটে।

জানাগেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) এর প্রকটি প্রকল্পের মাধ্যমে সকাল ৯ টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে।এ সকল শিশু-কিশোরকে দুপুর ২ টার দিকে বিরিয়ানী খাবারের প্যাকেট দেওয়া হয়।এই বিরিয়ানীর প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোরগণ খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকগণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১৬৩ শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানাগেছে।

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, আমাদের সংস্থার তালিকাভূক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। এদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানী খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। আমরা এই শিশুদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানা জনিত সম্যসা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্য খেয়ে এই সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে।তিনি আরো বলেন, ১৬৩ জন অসুস্থ হলেও এখন হাসপাতালে ভর্তি আছে ৯জন। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসার সুব্যস্থা করি। বর্তমানে সবাই সুস্থ আছে । বাকী যারা ভর্তি আছে তারাও বেশ ভালো অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION