কালের খবরঃ
গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে সকালে রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর কর্মজীবন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির, গোপালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সানজিদা হক মিশু বক্তব্যের মাধ্যমে কবীর জীবনী তুলে ধরেন।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন নজরুলসংগীত। এছাড়া নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।তিন দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন। আগামী শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচিপালিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION