কালের খবর ডেক্সঃ
কয়েক দিনের আন্দোলন সংগ্রামের পর গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে। গত শুক্রবার রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও নতুন করে কোন ধরনের অপ্রিতিকর খবর পাওয়া যায়নি।
জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়ক গুলোতে চলছে রিক্সা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারন মানুষের ভীড়।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২২ নভেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।
এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। শহরের প্রধান সড়ক সরকারি স্থাপনায় আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন ও টহল দিতে দেখো গেছে। তবে গত দুদিন ধরে জেলায় কোথাও কোন নৈরাজ্যের খবর পাওয়া যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION