কোটাণীপাড়া প্রতিনিধঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।ইতিমধ্যে এ বিষয়ে অনেক ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে।নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।দেশের কল্যাণে রাষ্ট্রনায়ক তারেক রহমান পর্যায়ক্রমে তার সকল নির্বাচনী প্রতিশ্রুতিই বাস্তবায়ন করবেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৩২ জন দরিদ্র মানুষের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং ৭৯ জনের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।ঢেউটিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION