বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩.১৪ পিএম
  • ১১৯ Time View
84

মুকসুদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মুকসুদপুরের সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফ-উজ-জামান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম মাহতাব উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সাবের মিয়া জসিমুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ শেখ। এতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরু আমিন জানান, মুকসুদপুর উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এজন্য ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১১৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION