সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জের আদালত পাড়ায় ২টি ককটেল বিস্ফোরণ। জনমনে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৭ পিএম
  • ১৭৬ Time View
66

কালের খবরঃ

গোপালগঞ্জের আদালত পাড়ায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ত্রিমোহনায় এ ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার রাত অনুমান ৯টার সময় কে বা কারা গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর পরপর দুটি হাতে বানানো পটকা  নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসব পটকা নিক্ষেপের ফলে এলাকাজুড়ে বিকট শব্দ তৈরি হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  আলামত সংগ্রহ ক‌রে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পটকা নিক্ষেপকারীদের শনাক্তের কাজ চলছে।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনগত যেসব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমরা সেদিকে এগোচ্ছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে রেডও হবে। সেনা সদস্যদের টহলও বাড়ানো হয়েছে। সবকিছু আমরা নিয়ন্ত্রণে রাখবো। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION