কালের খবরঃ
গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয় এক রাখাল খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে মরদেহটি মধুমতী নদী থেকে ভেসে ওই শাখা খালে এসে থাকতে পারে। তবে লাশ পচে যাওয়ার কারনে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তারপরও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে । এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION