বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মুকসুদপুরে গণপিটুনিতে এক গরু চোর নিহত, আহত আরও ৭ গরু চোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২.২২ পিএম
  • ৩২৩ Time View
164

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে এক গরু চোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭ গরু চোর। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের মোঃ ঝিল্লু কাজীর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যেতে থাকে ৮ সদস্যের একটি গরু চোর চক্র। এসময় ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে গরুসহ ৮ গরু চোরকে আটক করে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গরু চোরদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরু চোর শামিম মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত ৭ গরু চোর লিটন, সুমন হাওলাদার, মোঃ ইলিয়াছ সরদার, ফারুক শেখ, সোহাগ, বিপ্লব সরকার ও ফয়সাল মিয়াকে পুলিশী পাহাড়ায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০–শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। নিহত গরু চোর শামিম মিয়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION