রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬.০৯ পিএম
  • ২৪৯ Time View
91

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর এবং আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিলের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল, বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০)১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে   জানান, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণ করতে গিয়ে সাফায়েত গাজী নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক হন। পরে, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশে হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে। এই ঘটনায় তারা মশাল মিছিলসহ হরতালের সমর্থনও জানায়।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় ১০৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়, যার মধ্যে অজ্ঞাত ৪৫০ জনও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টুঙ্গিপাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরদিন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়, যাতে ৫১ জনের নাম এবং অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION