বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে চারগুনীজনকে সম্মাননা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯.৪৪ পিএম
  • ৬৩৯ Time View
436

কালের খবরঃ
গোপালগঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জেলার চারজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।‘প্রগতির পথে জীবনের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত১০টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উদীচী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ সময় সম্মানপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।সম্মাননা প্রাপ্তরা হলেন, অনিল বিশ্বাস, শিব শংকর অধিকারী, নির্পণা বিশ্বাস ও রবীন্দ্রনাথ অধিকারী।

এ সময় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদরে সভাপতি নাজমুল ইসলাম,জেলা কালচারাল অফিসার ফারহান কবীর  সিফাত , সংবর্ধনাপ্রাপ্ত রবীন্দ্রনাথ অধিকারী , শিব শংকর অধিকারী ও নির্পণা বিশ্বাস বক্তব্য রাখেন।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করে উদীচীর দলীয় সংগীতও পরিবেশিত হয়।

বক্তারা বলেন, উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়,এটি বাঙালির মুক্তচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক।আয়োজনে অংশ নিতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভিড় করেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। নাচ ও গানে মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION