শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০.১৪ পিএম
  • ২০ Time View
42

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জজুড়ে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশ, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাধি সৌ কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশ পথে ও ফটকের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে কর্রত সদস্যরা সমাধি সৌধ কমপ্লেক্সের সামনে আশপাশ সড়কে ও ফটকের সামনে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান  দেখা গেছে।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, গত ১ আগস্ট থেকে জেলায় কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আগামীকাল ১৫ আগস্ট যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই তারা টহল ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছে।

এদিকে আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি যৌথ টহল বের করা হয়। এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ নেতৃত্ব দেন। টহলে পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড, চৌরঙ্গী হয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে তা আবার জেলা শহরে ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION