Update Time :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩.৪১ পিএম
১৭
Time View
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালের খবর ডেক্সঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, মোটরসাইকেলে করে রেজাউল আলম মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় দিগনগর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
31
কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, মোটরসাইকেলে করে রেজাউল আলম মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় দিগনগর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।