রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

অ্যানিম্যাল সাইন্স বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ চাইলো গোবিপ্রবির শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫.৪৭ পিএম
  • ৬৫৮ Time View
240

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সাইন্স এন্ড ভেটেনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান হুর-ই-জান্নাত জ্যোতির পদত্যাগ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এনিম্যাল সায়েন্স এ্যান্ড ভ্যাটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি ড. মোছাঃ হুর-ই-জান্নাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়, খাতার পেজ ছিড়ে ফেলা, মার্ক টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ এনে প্রশাসন ভবনের সমানে অবস্থান কর্মসূচী শুরু করে ওই বিভাগের শিক্ষার্থীরা। এসময় ড. মোছাঃ হুর-ই-জান্নাতের পদত্যাগ ও বিচারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন তারা। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের ন্যায় বিচারের আশ্বাসে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ায়। গত মাসের ২১ তারিখে ওই বিভাগের ১৫ জন শিক্ষার্থী উপাচার্য বরাবর ওই বিভাগের চেয়ারম্যান ড. মোছাঃ হুর-ই-জান্নাতের বিরুদ্ধে অশোভন আচরণ ও মানসিক হেনস্থা ও কাছের শিক্ষার্থীদের পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার প্রমাণসহ  লিখিত অভিযোগ করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাজবিজ্ঞান অনুষদের ডিন আনিসুর রহমানকে সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION