বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর পেল সহায়ক উপকরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৩৩ পিএম
  • ৩৮৩ Time View
132

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে ৪৫ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈনুল হক।উপকরণের মধ্যে রয়েছে ৯ টি কর্নার চেয়ার, ৮ টি করে স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ৬ টি কেএফও জুতা, ৩ টি এএফও জুতা, ১ টি ক্রাচ ও ২ টি ওয়াকার।

এসময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমূখ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, প্রকৃত দরিদ্র প্রতিবন্ধী শিশুদের বাছাই করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দারিদ্রতা যেন প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাই যাচাই-বাছাই করে এসব দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION