বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

শেখ হাসিনার পক্ষে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১.০২ এএম
  • ৪৪৬ Time View
167

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে কোটালীপাড়া উপজেলার কয়েকটি বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়।গতকাল শনিবার (২৫ জানুয়ারী) রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ওই ভিডিওতে দাবী করা হয়।শীতবস্ত্র বিতরণের ওই ভিডিও শামীম দাড়িয়া, জেলা ছাত্রলীগের নিউটন মোল্লা তাদের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ছাত্রলীগের এক নেতার বক্তব্যে দাবী করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ভিডিওতে শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়।

তবে শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তাকে কোটালীপাড়া উপজেলায় দেখা যাচ্ছে না। শামীম দাড়িয়া সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কিছু দিন এলাকায় থাকলেও আইন-শৃংখলা বাহিনীর ধরপাকড় শুরু হলে তারা আত্মগোপনে চলে যায়।

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এ উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করে। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোষণা করেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোন নেতা-কর্মী ঘরে ফিরবেন না। কিন্তু, এর কিছু দিন পরে দলীয় নেতা-কর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা সদর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নিরবতা। কার্যালয়ে ঝুলছে তালা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION