বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটান হাইকোর্টের বিচারপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১.০৭ পিএম
  • ৯৪৩ Time View
453

কালের খবরঃ

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন,জাতির পিতার সমাধিতে এসেছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।আমার সঙ্গে রয়েছেন নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি।এই দুই বন্ধু প্রতীম দেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের অনেক সহযোগীতা ও সমর্থন দিয়েছে। তাদের দেশের বিচার ব্যবস্থার সাথে আমাদের কিছু বৈশম্য থাকলেও অনেক অংশে আমাদের সঙ্গে মিল রয়েছে। সেজন্য তারা একটি করফারেন্সে এসছেন ঢাকায়। বৃহস্পতিবার (৬জুন) তারা বঙ্গবন্ধু মিউজিয়াম দেখেছেন। তাদের আগ্রহ রয়েছে এই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আশার। তাদের বঙ্গবন্ধুকে জানার যে আগ্রহ এবং সম্মানবোধ সেটা আমাদের অভিভুত করেছে। আমারা বন্ধুত্বপূর্ণ এ দেশ দু’টিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এর আগে শুক্রবার (৭জুন) সকাল ১০টায় সড়ক পথে জাতির পিতার সমাধি সৌধ টঙ্গিপাড়ায় পৌঁছান বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিসহ বিচার বিভাগের কর্মকর্তাগণ। পরে সকাল সোয়া ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রার্থণা করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া,পুলিশ সুপার আল বেলী আফিফা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গোলাম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা মোঃ মঈনুল হক, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মিজঃ বাবলী শবনম,টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION