মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

গোপালগঞ্জ সদর উপজেলায় দুইবার ফলাফল ঘোষণা! জনমনে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২.৪২ এএম
  • ৫১৩ Time View
26

 কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও  ভোট গননা নিয়ে কালক্ষেপন করা হয়। এ ঘটনায় অন্যসব প্রার্থীদের মধ্যে সন্দেহের দানা বাধে।অবশেষে রাত সোয়া ১টার দিকে প্রার্থী ও সমর্থকরা রাগ হয়ে চলে যেতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা চেয়ারম্যান পদে টেলিফোন প্রতিকের মোঃ কামরুজ্জামান ভূঁইয়াকে ৩০ হাজার ৫৮৪ ভোটে চেয়ারম্যান হিসাবে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন।আর নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসাবে বিএম লিয়াকত আলী ভূঁইয়া আনারস প্রতিকে ২৯ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন বলে ঘোষনা করেন।এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আনারস প্রতিকের প্রার্থী বিএম লিয়াকত আলী ভূইয়ার সমর্থকেরা।

তারা তাদের দাবীর পক্ষে প্রশাসনকে ভোট চোর ও ঘুষক্ষোর হিসাবে আখ্যায়িত করে নানা ধরনের শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। ফলে প্রশাসন বিজিবি, র‌্যাব,পুলিশ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনের লোকজন দিয়ে ফলাফল ঘোষনা মঞ্চ ও এর আশপাশ এলাকা পুরো ঘিরে ফেলে। এরই মধ্যেও সমর্থকেরা প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে।এতে একটা যুদ্ধাবস্থার সৃস্টি হয়। পরিস্থিতি শান্ত করতে রিটার্নিং কর্মকর্তা ফয়জুল মোল্লা আবারও ঘোষনা দেন যে, তিনটি কেন্দ্রের ফলাফল যোগ না করেই তিনি ফলাফল ঘোষনা করেছেন।

পুনরায় ভোটসংখ্যা যোগ করে আবার ফলাফল ঘোষনা দেয়া হবে।হট্রোগেলোর মধ্যেই তিনি আবারও একটি ঘোষনা দেন। তাতে মোঃ কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রতিকে ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে ঘোষনা করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসাবে বিএম লিয়াকত আলী ভূঁইয়াকে দেখান ২৯ হাজার ৮৬৪ ভোট।এ ধরনের ঘোষনা দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং তারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন যে প্রশাসন কারচুপি করে ভোটের ফলাফল পাল্টে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION