মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু। মেডিকেল গেটে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৪.০৪ পিএম
  • ৪৮২ Time View
134

কালের খবরঃ

চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে দোষীদের বিচারের দাবীতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হরিজন সম্প্রদায়ের সদস্যরা।তারা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রায় দুই ঘন্টা অবস্থান নিয়ে আন্দোলন করে।পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ৩টার দিকে এ অবস্থান কর্মসূচী উঠিয়ে নেয়া হয়।

আন্দোলনকালে হরিজন সম্প্রদায়ের লোকজন জানায়,  বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টার দিকে হরিজন সম্প্রদায়ের সাধারন সম্পাদক খোকন জমাদ্দার(৪৫)শারিরীক অসুস্থতা নিয়ে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।সেখান থেকে তাকে ওই সময়েই শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ওই ব্যক্তির সঠিক চিকিৎসা দেয়া হয়নি বলে তার স্বজন ও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন। তারা জানান, তারা চিকিৎসকদেরকে বারবার বলেছেন এখানে চিকিৎসা না হলে তারা বাইরে নিয়ে যাবে।তাতেও চিকিৎসকেরা সায় দেয়নি বলে তার স্বজনেরা অভিযোগ করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপর ১টার দিকে তাকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করলে স্বজন ও সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দোষী চিকিৎসকদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো,রোগীর চিকিৎসায় কোন ক্রুটি হয়নি। ঈদের সময় চিকিৎসক সংকট ছিল। রাতে জুনিয়র সিকিৎসকের পাশাপাশি সিনিয়র চিকিৎসকও ডিউটিতে ছিল। তারা সবাই সাধ্যমত চিকিৎসা সেবা দিয়েছেন। তবে ওই ব্যক্তির মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশও করছি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের কোন ধরনের সত্যতা পেলে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION