মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণসহ বিভিন্ন প্রস্তুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১.২৮ পিএম
  • ৪৭২ Time View
24

কালের খবরঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণসহ নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন,শিশু একাডেমি ও শিল্পকলা ও পৌরসভা এসব কর্মসূচীর আয়োজন করেছে।

এ উপলক্ষে বুধবার (২০ ফেব্রুয়ারী) সকালে গোপালগঞ্জ শিশু একাডেমি ভবনে বিভিন্ন বয়সের ১৩০ জন ক্ষুদে চিত্র শিল্পী রং তুলিতে ফুটিয়ে তোলে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য।

শিশু শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩টি বিভাগের শিক্ষার্থী এবং একই শ্রেনির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৩টি বিভাগসহ মোট ৬টি বিভাগের চিত্রাঙ্কন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে|

এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত বুধবার( ২০ ফেব্রুয়ারী) ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী)  বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বইপড়া, সুন্দর হাতের লেখা, সংগীত,  কুইজ, রচনা প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।এসব কর্মসূচী সুন্দর ভাবে পালন করতে পৌর পার্কের শহীদ মিনার চত্বর পরিস্কার পরিচ্ছন্ন, লাইটিং সহ বিভিণ্ন সৌন্দয্য মূলক কাজ করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION