মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৬.৪৩ পিএম
  • ৫১৬ Time View
141

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৪ টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত।

সোমবার(২৯ জানুয়ারী) বিকালে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালির মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা বেদীর পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।এরপর বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ডঃ ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে. হল, লাক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ,

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি রাষ্ট্রদূতেরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION