বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আগুন লেগে দুই গাড়ি ভস্মিভূত। নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.৩১ এএম
  • ৫৩৭ Time View
139

কালের খবরঃ

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়।ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়। এঘটনায় প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ(৩৮)ঘটানস্থলেই নিহত হয়।সে আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়ে বাসের নিচে ঢুকে যায়।প্রথমে প্রাইভেটকারে আগুন লাগে সেই আগুন বাসে লেগে দুইটি গাড়ীতে আগুন ধরে যায়।তবে বাস যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিন সহদর ফাহিম(২০), ফাহাদ(১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION