বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৩৮৪ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম।

সোমবার (২১ আগস্ট) দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে তার পরিবার  ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, খুলনার প্রধান প্রকৌশলী মোঃ সফিউদ্দিন, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযূষ কুন্ড, জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION