শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

আগামীতেও বাংলাদেশের পাশে ভারত বন্ধু হিসেবে থাকবে- ভারতীয় হাই কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫.১৭ পিএম
  • ৫০৩ Time View
96

কালের খবরঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত বন্ধু প্রতিম দেশ। ভৌগলিকভাবেও বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার, ইতিহাস  ভারতের সংস্কৃতি ও কৃষ্টি কালচারের মত একই। ১৯৭১ সালে ভারত বাংলাদেশের সাথে বন্ধু হিসেবে ছিলো। সেই ধারা আমরা অব্যাহত রেখেছি। আগামীতেও বাংলাদেশের পাশে ভারত বন্ধু হিসেবে থাকবে।

বুধবার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার  শ্রীধাম হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে বাংলাদেশ মতুয়া মহা সংঘের প্রতিনিধি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। সেই কারনে আমিও এখানে আসলাম। এখানে এসে আমারও  খুব ভালো লেগেছে।

বাংলাদেশ মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মতুয়া মাতা শ্রী সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরী সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর, সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর, মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর ও মতুয়া মহাসংঘের সভাপতি দেবব্রত ঠাকুর বক্তব্য রাখেন।

পরে দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তিনি। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে প্রণয় ভার্মা লিখেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে আমার হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃর করতে পারে। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION