মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে হরিচাঁদ মন্দিরে রমনা হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩, ২.৩০ পিএম
  • ১২১৬ Time View
94

কাশিয়ানী প্রতিনিধিঃ

রাজধানী শাহবাগের রমনা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটির সভাপতি সহকারী এটর্নী জেনারেল এডভোকেট কালীপদ মৃধা ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ হীরা  গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে শ্রদ্ধা নিবেদনসহ ঠাকুর পরিবারের সদস্যদের আশির্বাদ গ্রহন করেন। শনিবার সকালে( ১৩ মে) নেতৃবৃন্দ ওড়াকান্দিতে এসে এসব কর্মসূচী পালন করেন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী মহা মতুয়াচার্য্য শ্রী হিমাংশুপতি ঠাকুর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহা সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী, মতুয়াচার্য্য শ্রী অমিতাভ ঠাকুর এবং শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য  শ্রী পদ্মনাভ ঠাকুর ও তার সহধর্মিনী মতুয়া মাতা সুবর্না দেবী, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর ও মতুয়াচার্য্য সুপতি ঠাকুর শিবু এবং সম্পদ ঠাকুর  নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে আশির্বাদ প্রদান করেন।

রমনার হরিচাঁদ মন্দির কমিটির নব নির্বাচিত কার্যকরী সভাপতি সুমন মন্ডল, নতুন এই কমিটি প্রদান উপলক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির প্রধান মতুয়া রনজিৎ মল্লিক,  ঢাকা জজ কোর্টের এডভোকেট পবিত্র মিস্ত্রীসহ রমনা হরিচাঁদ মন্দিরের শতাধিক ভক্ত এসময় উপস্থিত ছিলেন।

রমনার শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এই কমিটির উত্তারোত্তর সাফল্য কমনা করে সাম্যবাদ আর ভাতৃত্ব বোধের অটুট বন্ধন বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর পরিবারের বয়োজেষ্ঠ সদস্য মহা মতুয়াচার্য্য শ্রী শচিপতি ঠাকুর।

মতুয়া মাতা সীমা দেবী বলেন, পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরে মহান আদর্শের কারনে আজ সারা পৃথিবীতে তার সুনাম ছড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ছুটে এসেছেন শ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে পূজা দিতে। ঢাকা হরিচাঁদ মন্দিরের এই ভক্তরা  হরিচাঁদ ঠাকুরের সেই মহান আদর্শ রক্ষায় অগ্রনী ভূমিকা রাখছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION