বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণ: প্রতিষ্ঠার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১.০৭ পিএম
  • ৪২৯ Time View
101

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

শনিবার ১১ মার্চ) বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ। এসময় জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।  মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখা ও বাংলাদেশ খ্রীস্টান লীগ একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জেলা শাখার সভাপতি বিল্লমঙ্গল মজুমদার, সাধারন সম্পাদক লিটন মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার সভাপতি চন্দন মন্ডল, প্রচার সম্পাদক রাজীব হালদার, বাংলাদেশ খ্রীস্টান লীগের উপদেষ্টা ডেভিড বৈদ্য বক্তব্য রাখেন।বক্তারা বলেন,দেশ স্বাধীনের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ দিন দিন কমে যাচ্ছে। তারা ভারতসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে।এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই হিন্দু শুন্য দেশ হবে।বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে ১৬ জন্য হিন্দু এমপি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে আসছেন। সমস্যা নিরসরে কোন ভূমিকাও নেয়া হচ্ছেনা। তাই দ্রুত জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবী জানান বক্তরা।

 

        

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION