সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৪ পিএম
  • ৫২২ Time View
138

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) সঙ্গে একাডেমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। সোমবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়। বশেমুরবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এবং ইরির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বশেমুরবিপ্রবি ও ইরি একযোগে কাজ করবে। যেমন- গবেষণা, শিক্ষক-শিক্ষর্থীদের গবেষণায় সহায়তা দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন, নবীন কৃষি গবেষক ও কৃষি উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, ইরির বিজ্ঞানী ড. স্বাতী নায়েক,  বিশ^বিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সভাপতি ড. সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, কৃষি বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন, সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইরির কর্মকর্তা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION