সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময়

চয়নের টানে কাশিয়ানীর গ্রামে জার্মানি তরুনী জেনিফার স্ট্রায়াস ! অতপর বিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৩ পিএম
  • ৫৭৫ Time View
169

কালের খবরঃ

বেশ কিছু দিন হলো ভালবাসার টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ তরুণীরা বাংলাদেশে আসছেন। এখানে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। এবার ভালবাসার টানে সুদুর জার্মান থেকে  গোপালগঞ্জের কাশিয়ানীতে এক প্রেমিকের কাছে ছুটে এলেন এক প্রেমিকা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে  তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জার্মানির ওই তরুণীর  নাম জেনিফার স্ট্রায়াস।  তিনি জার্মানীর বাইলেফেল্ড স্টেটের বাসিন্দা জোসেফ স্ট্রায়াস ও  এসাবেলা স্ট্রয়াস দম্পতির একমাত্র মেয়ে। প্রেমিক বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জোতকুড়ো গ্রামের বাসিন্দা রবিউল  ইসলাম ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে চয়ন ইসলাম।

পারিবারিক সূত্রে জানাগেছে,  বাবা প্রবাসী হওয়ার সুবাদে ৬ বছর আগে  ইতালিতে যায় চয়ন । কিছুদিন পর সেখান থেকে তিনি চলে যান জার্মানিতে। পাঁচ বছর আগে সেখানে একটি ভাষার কোর্সে ভর্তি হলে সেখানেই তার পরিচয় হয় জেনিফারের সঙ্গে। আর সে পরিচয় থেকেই শুরু হয়  তাদের প্রেম ভালবাসা। দীর্ঘ চার বছর প্রেমের পর  ২০২২ সালের ১০ মার্চ প্রেমিক  চয়ন বাংলাদেশে চলে আসে। কিন্তু তাতে জেনিফার ও চয়নের মধ্যে প্রেমের কোনো ফাটল ধরেনি। ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেনিফার ছুঁটে আসে প্রেমিক চয়নের কাছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি ) রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামে জেনিফার । সেখানে তার প্রেমিক চয়ন ইসলাম ও তার স্বজনরা তাকে স্বাগত জানান এবং রাতেই তারা জেনিফারকে সঙ্গে  নিয়ে গোপালগঞ্জ শহরে চলে আসেন। পরে গত রবিবার গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় তাদের।

এ দিকে,  বাবা জোসেফ ট্রায়াস মেয়ে জেনিফারে সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন বলে পরিবার জানান। কিছুদিন পর জেনিফার বাবা বাংলাদেশ আসবেন এবং মেয়ের বিয়ে ধুমধাম করে দিবেন বলেও জানা গেছে।

প্রেমিক চয়ন সাংবাদিকদের বলেন, আমি খুব ভাগ্যবান, জেনিফারকে পেয়ে। সে আমার জন্য এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসেছে। আমাকে বিয়ে করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সারাজীবন একসাথে কাটাতে পারি এবং সুখী হতে পারি।

জেনিফার  বলেন, ‘বাংলাদেশকে আমি ভালোবেসে চলে এসছি। চয়নকে বিয়ে করে খুব খুশি হয়েছি। এখানকার পরিবেশ, আতিথিয়েতা ও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি সারাটা জীবন চয়নের সঙ্গে সংসার করতে চাই। সেই দোয়া সবার কাছে চাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION