বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী

গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০১ পিএম
  • ৬০৫ Time View
170

কালের খবরঃ

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ইছাহাক মঙ্গলবার (৩১ জানুয়ারী) নির্মানাধীন টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

৬শ’ কোটি টাকা ব্যয়ে ৪৪ কিলোমিটার লম্বা ও ৩৪ ফুট চওড়া এই আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ৩০ জুন। মহাসড়কের কাজ শেষ হলে একদিকে যেমন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চাপ কমবে আবার অন্যদিকে এই আঞ্চলিক সড়কে চলাচলকারীদের ঢাকার সাথে দূরত্ব কমে আসবে এবং অর্থ সাশ্রয় হবে।

প্রধান প্রকৌশলী মোঃ ইছাহাক মহাসড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে রাস্তাটি যাতে মানসম্মতভাবে নির্মান করা হয় তার জন্যও তিনি নির্দেশনা দেন।

এদিন তিনি দুপুর ১২টায় গোপালগঞ্জে এসে পৌছান এবং আঞ্চলিক এই মহাসড়কটি পরিদর্শন করেন।পরে বিকেলে তিনি গোপালগঞ্জে চলমান উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজের সার্বিক অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনামূলক আলোচনা সভা শেষে ঢাকায় ফিরে যান।

এসময় গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপশী দাস, ফরিদপুর সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীর, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার, ঠিকাদার মোঃ সিরাজ মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION