শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ জন বিদেশী. সাংবাদিকদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ৪৮৮ Time View
97

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১১ দেশের ১৪ জন সাংবাদিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও অর্থনীতি বিকাশ তুলে ধরার লক্ষ্যে ভিজিট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে  শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় তারা টুঙ্গিপাড়া পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় আলজেরিয়ান সাংবাদিক নুরিদ্দিন খেত্তাল, বউলাহবিব সামিয়া, বাহারাইনের সাংবাদিক মো. ইউসিফ, মো. এয়ারওই নাইলি, বুলগেরিয়ার সাংবাদিক জর্জী তোসেফ, কম্বোডিয়ার সাংবাদিক এসআইভি লিম এ্যান, হংকংয়ের সাংবাদিক গাও জিনান, ইয়াং হ্যান, ওমানের সাংবাদিক জসিম মোহাম্মদ, পোল্যান্ডের সাংবাদিক কামিলা জুনিক, পর্তুগালের সাংবাদিক এন্টনিও পেরেইরা নিভাস, রোমানিয়ার সাংবাদিক আইওনেস মিহার্ট জুলিয়ান, স্পেনের সাংবাদিক ক্লাডিও চাকিউস, ভিয়েতনামের সাংবাদিক গায়েন মাই হা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি সাংবাদিকবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। এরপর তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION