রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

মধুমতিতে নৌকা বাইচ! হাজার প্রাণের উচ্ছাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ৫৫৭ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগীতা।শনিবার (১৯ নভেম্বর) বিকালে মধুমতি নদীর পাটগাতী এলাকায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ উপলক্ষে মধুমতি নদীর দু’পাড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হজার মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন পর নৌকা বাইচ উপভোগ করতে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের আগমন ঘটে। নদীর দু’পাড়ে মানুষের মিলন মেলায় পরিনত হয়। এছাড়া অনেকে নৌকা ভাড়া করে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতার কমিটি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৩টি গ্রুপে মোট ২৭টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়। এছাড়া ৩টি দলে নারীদলও এ প্রযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতায় গ্রুপ-এ থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কালিপদ তালুকদারের নৌকা, ২য় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার অংশুপতি বৈরাগির নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মাদারিপুর জেলার অমিত বৈদ্য’র নৌকা।গ্রুপ-বি থেকে প্রথমস্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার ভাই ভাই জলপরি নৌকা,  ২য় স্থান অধিকার করেন একই এলাকার জয় মা কালি নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মা দূর্গা নৌকা।

 

আরও জানা যায়, গ্রুপ-সি থেকে অংশ নেয়া নারী দলের মধ্যে প্রথম হয়েছেন টুঙ্গিপাড়া, ২য় হয়েছেন ও তৃতীয় হয়েছেন কোটালিপাড়া নারী দল। নৌকা বাইচ শেষে সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিটি গ্রুপের প্রধান বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় দলকে ৬০ হাজার টাকা, তৃতীয় অবস্থানকারীকে ৪০ হাজার টাকাসহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগীয় অংশগ্রহনকারী প্রতিটি দলকেই ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসাবে নৌকা বাইচ উপভোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক সিনিয়র সচিব ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় শেখ হেলাল উদ্দিন এমপির সহধর্মিনী রুপা চৌধুরী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বাগেরহাট পুলিশ সুপার কে,এম আরিফুল হক প্রমূখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের।বাইচ দেখতে আশা টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের তরিকুল ইসলাম (৩৫) বলেন, মধুমতি নদীতে নৌকা বাইচ দেখতে পেয়ে আমরা আনন্দিত। দীর্ঘদিন পর একটি চমৎকার নৌকা বাইচ উপভোগ করলাম।বাগেরহাট থেকে আগত টনি শিকদার (৩০) বলেন, পরিবারের সাথে নৌকা বাইচ উপভোগ করে খুব ভালো লাগলো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION