বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

সাইফ পাওয়ারটেক ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ১১ নভেম্বর শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫.২১ পিএম
  • ৫০৬ Time View
117

কালের খবরঃ

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ১১ থেকে ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত  সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রæপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১মি: স্প্রিং বোর্ড ও ৫মি: প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুল / বিকেএসপির ডাইভিং পুলে ডাইভিং অনুষ্ঠিত হবে।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ও সনদপত্র প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা ছাড়াও নতুন জাতীয় রের্কড সৃষ্টি করী সাঁতারুদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৮০টি টীমের প্রায় ৪৮৫ জন খেলোয়াড়, ১১০জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়াল সহ সর্বমোট প্রায় ৬৯৫ জন অংশগ্রহণ করবে।

১১ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব  মেজবাহ উদ্দিন  প্রতিযোগিতার  শুভ উদ্বোধন ঘোষণা করবেন।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব তরফদার মোঃ রুহুল আমিন,  সহ-সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ব্যবস্থাপনা পরিচালক, সাইফ পাওয়ারটেক লিঃ।

এ উপলক্ষে (৯ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে  প্রচার মাধ্যমের সাংবাদিক দের কাছে প্রতিযোগিতাকে  উপস্থাপন করেন  এম বি সাইফ, সাধারন সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ফেডারেশনের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, কোষাধক্ষ্য, মোঃ রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া, কার্যনির্বাহী সদস্য, এ কে এম এ হাসান ফিরোজী  ও নিবেদিতা দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION