বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ব্যবসায়ীর টাকা ও গাড়ী নিয়ে ড্রাইভার লাপাত্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫.১২ পিএম
  • ৫৩১ Time View
92

কালের খবরঃ

গোপালগঞ্জে ২২ লক্ষ টাকা ও প্রাইভেটকার নিয়ে চম্পট দিয়েছে এক ব্যবসায়ীর ড্রাইভার।সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের সাবরেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিন জানান, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন।একটি জমি দলিরের উদ্দেশ্যে রোববার(৩০ অক্টোবর) ব্র্যাক ব্যাংক, নবাবপুর শাখা থেকে ২২ লক্ষ টাকা উত্তোলন করেন।

ওই দিনই নিজের প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলিতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি জমি দলিল করার উদ্ধেশ্যে ২২ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে  গোপালগঞ্জ সাব রেজিষ্ট্র অফিসের সামনে আসেন। টাকা গাড়িতে রেখেই তিনি অফিসে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে টাকার প্রয়োজন হলে তিনি ড্রাইভার শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে বোরহান বাইরে এসে ড্রাইভারকে খুঁজে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

ওই ব্যবসায়ী আরো জানান, গত জানুয়ারী মাসে ৪৩ লক্ষ টাকা মূল্যের প্রিমো ব্রান্ডের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ- ৪৭৮৩১৮) কেনার পর শফিউলকে ড্রাইভার নিয়োগ করেন। শফিউলের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি শশুরবাড়ি নোয়াখালিতে থাকেন।

গোপালগঞ্জ সদর থানার এস.আই বিশ্বজিত ঘোষ জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ঘটনাটির বিষয়ে একটি জিডি হয়েছে। ওই ড্রাইভারের অবস্থান জানতে ও গ্রেফতার করতে আমরা ততপর রয়েছি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION