বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

হাসপাতাল থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫৮ পিএম
  • ৫৫২ Time View
88

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  হাসপাতাল থেকে চুরি হওয়া তিনটি মোবাইল একমাস পাঁচদিন পর উদ্ধার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে চুরি হওয়া তিনটি মোবাইল সহ চোরকে হাতেনাতে আটক করে থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান।আটক আজিজুল মোল্লা (২২) উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর জানান, গত ২৬ জুলাই রাতে আমিনুর শেখের স্ত্রী ফারজানা ইসলাম অসুস্থ হওয়ায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে ভর্তি করে। পরদিন ভোরে চিকিৎসারত আমিনুলের স্ত্রীর পাশে থাকা ব্যাগে তিনটি এন্ড্রুয়েড মোবাইল ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়ে যায়। অনেক খোজাখুজির পরে না পেয়ে আমিনুর টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

ওসি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে পাটগাতী বাইপাস মোড়ে তিনটি মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়। তখন আটক আজিজুল কে জিজ্ঞাসাবাদ করা হলে হাসপাতাল থেকে মোবাইল চুরির বিষয়টি স্বীকার করে। পরে দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION