বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

কোটালীপাড়ায় এইচএলপি নেটওয়ার্ক এবং জেন্ডার মেইনস্ট্রিমিং কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৪ পিএম
  • ৪৯২ Time View
103

কোটালীপাড়া প্রতিনিধিt

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আয়োজনে ও গোপালগঞ্জ জেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার এবং প্রিপ-ট্রাস্টের সহযোগিতায় এইচএলপি নেটওয়ার্ক এবং জেন্ডার মেইনস্ট্রিমিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আরমা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।

গোপালগঞ্জের ডিডিএলজি মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাপার্ডের মহাপরিচালক  সৈয়দ রবিউল আলম, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বক্তব্য রাখেন।এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইসরাত হোসাইন খান ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আরমা দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ ও উন্নয়নের ধারা বিশ^ দরবারে পৌছে দিয়েছেন। এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে হাতে হাত রেখে কাজ করতে হবে।

কর্মশালায় স্থানীয় সরকারের যুগোপযোগীসহ বিভিন্ন উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ কর্মকান্ডের পারস্পরিক শিখন ও পুণঃ অনুশীলনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালাটিতে গোপালগঞ্জ জেলার ৫টি ও মাগুরা জেলার ৪টি উপজেলার জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION