মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

১৮ বছরের আগে বিয়ে নয় মহাপরিচালক – সাহান আরা বানু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩.৫২ পিএম
  • ৪৮৯ Time View
87

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু (এনডিসি) বলেছেন, যদি তোমরা (কিশোরী) ১৮ বছরের আগে বিয়ে করো তাহলে শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ভাবে যেটা হওয়ার কথা সেটা হবেনা। এছাড়া সন্তান ধারণের জন্য শারীরিক প্রস্তুতিও সম্পন্ন হয়না। প্রাপ্ত বয়সের আগে বিয়ে ও সন্তান ধারণ এগুলো পরবর্তীতে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা সৃষ্টি করে। তাই ১৮ বছরের আগে বিয়ে নয়। বুধবার(১৭ আগস্ট) বিকেলে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে কিশোর কিশোরী ও সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় কিশোরীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনার মহাপরিচালক আরও বলেন, বাল্য বিবাহ রোধে দরকার শুধু সচেতনা। তোমরা (কিশোরী) যদি সচেতন হও কেউ তোমাদের প্রাপ্ত বয়সের আগে বিয়ে দিতে পারবে না। যদি কেউ জোর করে বাল্য বিবাহ দিতে চায় তাহলে স্থানীয় প্রশাসন অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জানালে আমাদের টিম সাথে সাথে সেই বিয়ে বন্ধ করে দেবে।গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মাহাবুব আলম, খুলনা বিভাগের পরিচালক হাবিবুল হক খান, পরিচালক (পরিবার পরিকল্পনা) শফিকুর রহমান, সহকারী পরিচালক (সমন্বয়) মতিউর রহমান, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা প্রমূখ।এরপরে টুঙ্গিপাড়া মা ও শিশু কল্যান কেন্দ্র প্রাঙ্গনে তিনটি গাছের চারা রোপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION