মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

শোকের মাস উপলক্ষে কোটালীপাড়ায় সহস্রাধিক দরিদ্র মানুষ পেলন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৬.৪৪ পিএম
  • ৫৬৪ Time View
106

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সহস্রাধিক দরিদ্র মানুষ পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা। কবি শেখ রোকন উদ্দিন- আলহাজ্ব জয়নব বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।শুক্রবার (৫ আগস্ট) উপজেলার পবনারপাড় কবি শেখ রোকন উদ্দিন সরকারি প্রাথমিক চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।কবি শেখ রোকন উদ্দিন- আলহাজ¦ জয়নব বেগম ফাউন্ডেশনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটি উদ্বোধন করেন।  এ সময় ঢাকা মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা. জান্নাতুল ফেরদৌসসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবনারপাড় গ্রামের সত্তরোর্ধ্ব সরুপজান বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে কাশি,শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছি। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। এখানে এসে ফ্রি ডাক্তার দেখালাম। এরা আমাকে ফ্রি ঔষধও দিয়েছেন।ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকেই আমরা ব্যবস্থাপত্রের সাথে ফ্রি ঔষধ প্রদান করেছি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের কর্মকান্ড আমরা চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION