বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

জনগণের দাবীকে সম্মান জানালেন প্রশাসন, উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭.১৯ পিএম
  • ৪৭৭ Time View
79

কালের খবরঃ

সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদে যানবাহন চলাচল আন্দোলনের দুই দিনের মাথায় উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপনা ভেঙ্গে  ফেলা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকার আশপাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ যেসব বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।

অভিযানে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, নিার্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মোঃ শিবলী সাদিক, সার্ভেয়ার মোঃ মামুনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেছেন, মহাসড়ক যান চলাচলের জন্য, কারো ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য নয়। তাই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ২৪ আগস্ট গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ, থ্রিহুইলার ও মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরই জেরে গত ২৭ আগস্ট গোপীনাথপুর গ্রামের মানুষ ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর অংশে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে আন্দোলনে নামে। তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে প্রায় দেড়ঘন্টা বিক্ষোভ করে । পরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন উদ্দিন দুই দিনের মধ্যে উচ্ছেদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। পরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION