শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী।

অবশেষে সিবিআইয়ের হাতে আটক অনুব্রত ও সুকন্যার ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১২.১৭ পিএম
  • ৫৯০ Time View
200

কালের খবর ডেক্সঃ

অবশেষে ধরা খেলেন অনুব্রত মন্ডল ও সুকন্যার ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন । ।দীর্ঘদিন গা ঢাকা দিয়ে নিজেকে আড়াল করে রাখলেও শেষরক্ষা হল না তার। অবশেষে সিবিআইয়ের হাতে আটক হকে হলো  বিদ্যুৎবরণ গায়েনকে। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে।

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর উঠে এসেছিল বিদ্যুৎবরণ গায়েনের নাম। জানা যায়, শুধু অনুব্রত নন, সুকন্যার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পৌরসভাকর্মী বিদ্যুৎবরণের। রবিবার(২২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বোলপুরে বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই কর্মকর্তারা। কিন্তু দেখা বা খোঁজ মেলেনি বিদ্যুৎবরণের। সিবিআই সূ্ত্রে খবর, তার স্ত্রী জানিয়েছিলেন যে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন বিদ্যুৎ। এরপর থেকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর খোঁজ শুরু করে সিবিআই। কিন্তু কোনও হাসপাতালে দেখা মেলেনি তাঁর। অবশেষে দক্ষিণ বারাসত এলাকায় লুকিয়ে থাকা অবস্থায়  সিবিআইয়ের হাতে ধরা পরে বিদ্যুৎবরণ। আটক করে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায়।

দীর্ঘদিন বোলপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরই স্থায়ী চাকরি পান তিনি। সিবিআই অনুব্রতকে গ্রেপ্তারির পর যে কোম্পানি গুলির হদিশ মিলেছে, তাতে প্রথম ডিরেক্টরের নাম ছিল সুকন্যা। দ্বিতীয় নাম বিদ্যুৎবরণ গায়েন। ফলে স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর ছিল সিবিআই। তদন্তকারীদের প্রশ্ন, সামান্য চাকরি করে কীভাবে এত সম্পত্তির মালিক হলেন বিদ্যুৎ? কীভাবে এত কোম্পানির ডিরেক্টর পদ পেলেন? যদিও পুরোটাই এখনও ধোঁয়াশা।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুকন্যার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদ্যুৎবরণ গায়েনের। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি রয়েছে তাঁদের। সূত্রের খবর, অনুব্রতকে বাবা বলেও নাকি ডাকতেন বিদ্যুৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION