মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

বঙ্গমাতার জন্মদিনে ১২শ” দরিদ্র মানুষকে পুনাকের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১০.৩৬ পিএম
  • ৬১০ Time View
137

কালের খবরঃ

গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ১২শ’ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া জিটি স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)এর উদ্যোগে এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যেমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের ‍উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী জীশান মীর্জা। পরে সেখানে বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে তিনি ফ্রি-মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, অর্থোপেডিকস ডা. রিয়াজ আহমেদ ও সার্জারী ডা. শামসুন্নাহার দিশাসহ মোট ১২জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করেন।এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান পুনাক নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা মেহের আফরোজ, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, যোগাযোগ সম্পাদিকা মাহমুদা নাজনীন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদিকা রোকসানা পারভীন, অতিরিক্ত উপ মহাপরিদর্শক (বিশেষ শাখা) রকফার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদা সুলতানা, গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION