শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয়

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১২.৪৯ পিএম
  • ৫৭৮ Time View
220

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামক এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উ‌ঠেছে। রবিবার (১৭ জুলাই) ভোর রাত ৩ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে।  অভিযুক্ত রাজু  টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে।

নিহতের  চাচা আক্কেল আ‌লি খান সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবেশী জাকারিয়া শেষের সাথে দীর্ঘ‌দিন জমিজমা ‌সংক্রান্ত  বিরোধ চলে আস‌ছে  । এরই জেরে গতকাল রবিবার রাতে  রাজুকে পরিক‌ল্পিতভাবে বা‌ড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।মূলত মোবাইল চুরির কোন ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার রাতে টুঙ্গিপাড়া প্রাণী সম্পদ হাসপাতালের কাছে এক বাসায় চু‌রি করতে গেলে জনগণের হাতে ধরা পড়ে রাজু খান। পরে  সেখানে তাকে স্থানীয়রা গণপিটুনি দিলে সে মারাত্মক আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে টু‌ঙ্গিপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

এ ব্যাপারে টুংগীপাড়া থানার প‌রিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান,  টুঙ্গিপাড়া থানা পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION